মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার তিন অধিনায়কের লড়াই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: মার্চ মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। পুরুষ ক্যাটাগরি থেকে মার্চের সেরা হওয়ার দৌড়ে আছেন পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনজনই অধিনায়ক। ক্রেইগ ব্র্যাথওয়েট ও প্যাট কামিন্স শুধু টেস্টের অধিনায়কত্ব করলেও বাবর অধিনায়ক তিন ফরম্যাটেই। গত মাসে দারুণ পারফরম্যান্স করেছে তিনজনই। মার্চে পাকিস্তানের অধিনায়ক বাবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলেছেন। তিন টেস্টের সিরিজে দলকে জেতাতে না পারলেও টেস্টে মার্চে টেস্টে তিনি করেছেন ৩৯০ রান। এর মধ্যে ১৯৬ রানের মহাকাব্যিক একটি ইনিংসও ছিল। আর মাসের শেষদিকে দুটি ওয়ানডেতে তিনি করেছেন যথাক্রমে ৫৭ ও ১১৪ রান। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৮৫.২৫ গড়ে ৩৪১ রান করেছেন ব্র্যাথওয়েট। ইংলিশদের বিপক্ষে ১-০ তে তিন ম্যাচের সিরিজ জেতার নায়ক ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও দুর্দান্ত খেলেছেন মার্চে। পাকিস্তানের মরা পিচে টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। মার্চে তিন টেস্ট খেলে ২২.৫০ গড়ে ১২ উইকেট নিয়েছেন কামিন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com