সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার ভোট হবে প্রতিদ্বন্দিতামূলক, ভোটার উৎসবমূখর পরিবেশে ভোট দিবে এসএম কামাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও নৌকার মনোনিত প্রার্থী এ এসএম কামাল হোসেন বলেছেন, আমি মনে করি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারলে একটা আলাদা অনুভূতি হতো। যারা প্রতিপক্ষ সবাই শক্তশালী। কিন্তু এটা বাস্তব সত্য বিএনপিসহ যে জোট, সেই জোট নির্বাচনে আসলে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতো। কিন্তু যারা আছে তাদের দিয়েও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের অংশগ্রহণ কিনা, সেই অংশগ্রহণমূলক নির্বাচনে আমরা বিশ্বাস করি। গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোনো দল নির্বাচনে আসবে কি আসবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার। জনগণের অংশগ্রহণ যদি হয় তাহলে আমরা ও নেত্রী মনে করে এবং দেশবাসী, জাতীয়, আন্তর্জাতিকভাবে মনে করবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণকে উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নেওয়া আমার এবং আমাদের সাথে দলের যে সমস্ত নেতৃবৃন্দ কাজ করছে, তাদের মূল চ্যালেঞ্জ। নির্বাচন প্রতিরোধের নামে যারা ষড়যন্ত্র করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং তারা যদি অতীতের মতো কোনো সন্ত্রাস করে জনগণই এবার তাদের প্রতিরোধ করবে। সব কিছুকে উপেক্ষা করে আমার বিশ্বাস গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সারা বাংলাদেশের জনগণ ভোটকেন্দ্রে যাবে, উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com