মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার সাফে মালদ্বীপকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলে জয়ের পর মালদ্বীপের বিপক্ষে জিতেছে ৫-০ গোলে। নিশ্চিত করেছে সেমিফাইনাল। কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমেই লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটে গোল করেন দলের নাম্বার টেন ফয়সাল। প্রথমার্ধে লিড ২-০ করে নেয় বাংলাদেশ। মালদ্বীপকে আক্রমণে ওঠার সুযোগ না দিয়ে ৩৮ মিনিটে গোল করেন মোরশেদ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে তৃতীয় গোল পায় লাল-সবুজের কিশোর প্রতিনিধিরা। গোল করন মিরাজুল। ওই ধাক্কা সামলে ওঠার আগেই অনূর্ধ্ব-১৭ মালদ্বীপ দলের জালে ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন মিরাজুল। এরপর যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বয়সভিত্তিক দলে নিয়মিত ভালো খেলে আশা দেওয়া এই তরুণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com