সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এবার সুন্দরবনের গুলিশাখালীতে আগুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

এফএনএস: এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বন বিভাগের কর্মকর্তা—কর্মচারীরা। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, ‘পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বন বিভাগের কর্মকর্তা—কর্মচারীদের পাঠানো হয়। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরিস্থিতি দেখে পরে বিস্তারিত জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লাগে তারই কাছাকাছি এলাকা গুলিশাখালী ক্যাম্প। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com