মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মুকুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল বাদ পড়ে গ্র“প পর্ব থেকে। ব্যাট বলে দাপট দেখাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে নজড়কারা আম্পায়ারিংয়ে ঠিকই দাপট দেখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। গ্র“প পর্বের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করে বেশ নজর কাড়েন তিনি। এরপরে সুপার ফোরেও ফের সুযোগ পান ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ে। হাইভোল্টেজ ম্যাচে গ্র“রত্বপূর্ণ মুহূর্তে দিয়েছেন সঠিক সিদ্ধান্ত। এমনকি রিভিউ নিলেও পরিবর্তন হয়নি মুকুলের নেওয়া সিদ্ধান্ত। আর তাই এমন দক্ষ ও সাহসী আম্পায়ারিংয়ের জন্য পুরস্কার পাচ্ছেন তিনি। এশিয়া কাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মনোনীত হয়েছেন তিনি। তাই। আজ রবিবারের পাকিস্তান-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে তাকে। এশিয়া কাপের আগে মাসুদুর রহমান মুকুল আইসিসির ইভেন্টের মধ্যে শুধু অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সবমিলিয়ে ২৬ টি টি-২০ ও ১৭ টি ওয়ানডে ম্যাচের দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com