সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়া কাপ, মালয়েশিয়াকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল সোমবার টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারায় তারা। তবে মুর্শিদা খাতুনের ফিফটিতে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মুর্শিদা ৪৪ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া স্বর্না আক্তার করেন ১৪ বলে ২০ রান। মালইয়েশিয়ার পক্ষে মাহিরা, এলিসা ও নুর দানিয়া নেন ২টি করে উইকেট। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। দলীয় ২৫ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। বাংলাদেশের বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষে পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মালয়েশিয়া। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান নেন সর্বোচ্চ ২টি উইকেট। এ ছাড়া মারুফা, মেঘলা, নাহিদা ও সুলতানা নেন ১টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com