বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়া হকিতে চ্যাম্পিয়ন ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: বৃষ্টির কারণে চলতি এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেটে কাক্সিক্ষত ফল না এলেও এশিয়া ‘ফাইভ এ সাইড’ হকিতে ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। খবর মালয় মেইল। শনিবার ওমানের সালালায় অনুষ্ঠিত ৫ জনের এই হকি টুর্নামেন্টে ৪-৪ গোলের সমতায় ম্যাচের সময় শেষ হয়ে যায়। ফল নির্ধারণে হয় টাইব্রেকার। পেনাল্টি শ্যুট আউটে শিরোপা নিয়ে মাঠ ছাড়ে ভারত। এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যাচ শুরুর ৫ মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। এরপর দুই দফায় তাদের জালে বল পাঠিয়ে লিড নেয় ভারত। তবে সেই ধাক্কা সামলে পাকিস্তান করে আরও ২ গোল। ফলে ৩-২ গোল নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ফর্মে আসে ভারত। পাকিস্তান এক গোল পেলেও, ভারত দুইবার লক্ষ্যভেদ করতে সফল হয়। যার কারণে স্কোরলাইন ৪-৪ সমতায় চলে যায়। এরপর পেনাল্টি শ্যুট আউটে পাকিস্তানকে হারিয়ে দেন মনিন্দর সিংরা। ৫ জনের এশিয়া কাপের প্রথম সংস্করণের ট্রফি ওঠে ভারতের ঝুলিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com