বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওষুধ—পোশাকসহ অত্যাবশ্যকীয় পণ্যের বাড়তি ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ওষুধ ও পোশাকসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে, তা রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার সচিবালয় সরকারি ক্রয়—সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাড়তি ভ্যাটের কারণে বাজারে পণ্যের দামে ইতোমধ্যে প্রভাব পড়েছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাটের কারণে সম্পূর্ণ নয়। দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণে হয়েছে। সম্পূর্ণভাবে এটি হলো ম্যানিপুলেশন, সাপ্লাই চেনের কারণে হয়েছে। তিনি বলেন, ভ্যাটের মাধ্যমে আমি দাম বাড়িয়েছি কয়েকটি জিনিসের। ফোন, বিদেশি ফলের জুস কয়টা মানুষ কেনে? অতএব ওটার কারণে প্রভাব পড়েছে (ভ্যাটের কারণে দাম বেড়েছে) তা নয়। তবুও আজ আমরা রিভিউ করছি কিছু কিছু ম্যাটার। আপনারা পরে জানতে পারবেন। উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় কিছু কিছু জিনিসের বিষয়ে আমরা বলেছি। তারপর ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় যেসব পণ্য সাধারণ লোকজনের ওপর প্রভাব ফেলে, সেগুলো রিভিউ করা হচ্ছে। আমদানি করা ফলের জুসে আমি কেন কমাব? সৌদি আরবে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আইডিবি সাধারণত আমাদের বিরাট একটা অঙ্ক দেয় গ্যাস এবং পেট্রোলিয়ামের জন্য। আমি এবার অনুরোধ করেছি সারের জন্য অর্থ দিতে। তারা রাজি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com