মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওয়ানডে দলে লিটনের পরিবর্তে প্রথমবার জাকের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাজে পারফরম্যান্সের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার জাকের আলি অনিক। শনিবার সংবাদ বিজ্ঞপ্তি তৃতীয় ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লিটনকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। ১৫ জনের দলে নেওয়া হয়েছে জাকেরকে। এছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তন আসেনি। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হন লিটন। দুই ম্যাচেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার। তাই সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হারিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দলে ডাক পাওয়া জাকের। প্রথম টি-টোয়েন্টিতে জাকের ৩৪ বলে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com