মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নেই তামিম-তাসকিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: ভারতের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। গত রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে এই দু’দল। তবে ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। অন্যদিকে শঙ্কা রয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। ভারতের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজে তাসকিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। আর তাই ‘এ’ দল থেকে ডাকা হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। মূলত পিঠের চোটের কারণেই খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে হাঁটুর ইনজুরির কারণে শঙ্কা রয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। গত বুধবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তামিম। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণম্যাধ্যমকে জানান, তামিমের হাঁটুর ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না। তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি। তার হাঁটুর ইনজুরি এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ান তাকে স্ক্যান করতে বলেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com