শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কক্সবাজারে ডাম্প ট্রাক—অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় মাসের এক শিশু এবং তার বাবা—মাসহ পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ জন চট্টগ্রামমুখী অটোরিকশার যাত্রী ছিলেন। এদের মধ্যে নিহত অটোরিকশা চালক মনিরুল মান্নান টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার ছৈয়দ আলমের ছেলে। আর নিহত দম্পতি ফিরোজ ও তার স্ত্রী শারমিন চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা। তাদের ছয় মাস বয়সী শিশুও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার নাম জাহেদ। নিহত অপর যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com