বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : মধ্য-আফ্রিকার দেশ কঙ্গোতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া সশস্ত্র ওই গোষ্ঠীটি বিভিন্ন বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। দেশটির সামরিক বাহিনী এবং স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, পূর্ব কঙ্গোর দুটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করে সন্ত্রাসী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর ‘যোদ্ধারা’। স্থানীয় মানবাধিকার সংস্থা কনভেনশন ফর দ্য রেসপেক্ট অব হিউম্যান রাইটসের (সিআরডিএইচ) সমন্বয়কারী ক্রিস্টোফ মুনিয়ান্ডারু জানান, শুক্রবার গভীর রাতে এবং শনিবার সকালে এডিএফ যোদ্ধারা ইতুরি প্রদেশের কান্দোই ও বান্দিবোলি গ্রামের বাসিন্দাদের হত্যা এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো সন্ত্রাসীদের হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারীদের ধরতে সেনা অভিযান চলছে বলেও জানান তিনি। এডিএফ হলো উগান্ডার একটি মিলিশিয়া গোষ্ঠী, যারা নব্বইয়ের দশকে পূর্ব কঙ্গোতে চলে যায়। ওই অঞ্চলে সহিংসতার পরিসংখ্যান প্রকাশ করে আসা স্থানীয় সংস্থা কিভু সিকিউরিটি ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গত বছর এই গোষ্ঠীটি ১ হাজার ৫০ জনকে হত্যা করেছে। অস্থিতিশীল এ দেশটিতে ১২০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সংঘাতে লিপ্ত রয়েছে। ফলে প্রায়ই বেসামরকি নাগরিক হত্যার ঘটনা ঘটে। সংঘাতের কারণে উদ্বাস্তু হয় লাখ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com