রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কঙ্গোর যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে : প্রধানমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) প্রধানমন্ত্রী সোমবার জানিয়েছেন, রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপ দুটি বড় শহর দখল করার পর থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে ‘সাত হাজারেরও বেশি’ মানুষ নিহত হয়েছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়। সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ তবে গত ৩০ বছর ধরে নানা সংঘাতের কারণে জর্জরিত অঞ্চলটিতে এক সপ্তাহ দীর্ঘ তৎপরতার ফলে এম২৩ এবং এর রুয়ান্ডার মিত্ররা উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছে। গত মাসের শেষের দিকে উত্তর কিভুর রাজধানী এবং দেশের পূর্বাঞ্চলের প্রধান শহর গোমা দখল করার পর মাত্র এক সপ্তাহ আগে এম২৩ যোদ্ধারা দক্ষিণ কিভু প্রাদেশিক রাজধানী বুকাভুর নিয়ন্ত্রণ নেয়। প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন, জানুয়ারি থেকে ‘৭ হাজারেরও বেশি স্বদেশীর মৃত্যুর ঘটনা নথিভূক্ত করা হয়েছে।’ কঙ্গোর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পেঁৗছেছে। তিনি বলেন, এর মধ্যে ‘আড়াই হাজারের বেশি মৃতদেহ শনাক্ত না করে সমাহিত করা হয়েছে’, আরও দেড় হাজার মৃতদেহ এখনও মর্গে রয়েছে। কাউন্সিলের ফাঁকে এক প্রেস ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়েছিল নিহতরা বেসামরিক লোক নাকি সৈন্য, তিনি বলেন, ‘আমরা এখনও এই সকল মৃতদেহ শনাক্ত করতে পারিনি।’ কিন্তু তিনি বলেন যে ‘এই মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com