সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কপোতাক্ষ নদ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

তালা প্রতিনিধি \ নদী বাঁচলে আমরা বাঁচবো- শ্লোগান সামনে রেখে সোমবার (২ জানুয়ারী) বেলা ১১ টায় তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজে কপোতাক্ষ নদ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম। উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল­ুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান গাজী, উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইনছাপ মোল­া, মো. তকিমুজ্জামান, মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা গৌর পদ মন্ডল, শফিকুল বিশ্বাস, উত্তরণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জমার্দ্দার, দিলীপ সানা ও গোলাম হোসেন প্রমুখ। সভায় বলা হয়, কপোতাক্ষ নদের মাগুরা এলাকায় যে ব্রিজটি নির্মান করা হচ্ছে সেখানে বর্তমানে নদীর প্রশস্ততা আছে মাত্র ২০ ভাগ, যা নদীর নাব্যতা ও পানি নিস্কাশনের জন্য যথেষ্ট নয়। এই প্রশস্ততার মধ্যে পিলার স্থাপন করে ব্রিজ নির্মিত হলে নদীর নিস্কাশন ক্ষমতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পরবর্তীতে নদী প্রশস্ত করে খনন কার্যক্রমের উদ্যোগ নেয়া হলে তাও ব্যাহত হবে। এমতাবস্থায়, নদীর মধ্যে পিলারের দূরত্ব আরও বৃদ্ধি করে ব্রিজটির নির্মান কাজ সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী উত্থাপন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com