সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কবি নাজিম উদ্দিন অসুস্থ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ কবি মো: নাজিম উদ্দীন বিশ্বাস আট মাস বিছানা শয্যা হয়ে পড়ে আছে। জানাগেছে, শহরের উত্তর কাটিয়া গ্রামের পোষ্টমাষ্টার আনোয়ার উদ্দীন বিশ্বাসের পুত্র কবি নাজিম উদ্দীন ১৯৬৯ সালে সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী অবস্থায় গণমিছিলে যোগদেন। মুক্তিযোদ্ধার গবেষণা মূলক কবিতা ও সাহিত্য লিখেছেন। শুধু তাই নয় তার অনেক লেখা বিভিন্ন বইতে প্রকাশিত হয়েছে। এমনকি ঢাকা বই মেলায় তার বেশ কিছু বই লেখা রয়েছে। একজন কবি সাহিত্যিক হিসাবে সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুরা, রাজশাহী সহ বিভিন্ন জেলার লেখক সাহিত্য সম্মেলনে যোগদান করেছেন। কবির খেলাধুলায় এবং বৃক্ষরোপনে বেশ প্রশংসা রয়েছে। গত ২০২২ সালে ২৪ শে জানুয়ারী ডান পা ও ডান হাত অবশ হয়ে পড়ে। এক পর্যায় পড়ে গিয়ে হিফজয়েন্ট চোট লাগে পরবর্তীতে ২ বার অপারেশন করা হয়। কিন্তু তার পায়ের কোন উন্নতি হয়নি। অসুস্থ হয়ে বর্তমান বাসায় মানবেতর জীবন যাপন করছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com