সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশর জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: শুরুতেই বাংলাদেশকে এগিয়ে নিলেন সোহেল রানা। বাকিটা সময় এই গোল আগলে রেখে প্রস্তুতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিলেন জামাল-জিকোরা। কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মির বিপক্ষে সোমবার ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে গোলটি করেন সোহেল। আসছে সাফ চ্যাম্পিয়নশিপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে কম্বোডিয়া সফরে গিয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে হাভিয়ের কাবরেরার দল। ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ। এবার ‘বি’ গ্রæপে আছে বাংলাদেশ। গ্রæপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভ‚টান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে কারবেরার দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভ‚টান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com