বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় ভ্রাম্যমাণ আদালতে ২টি ইটভাটা বন্ধ ও জরিমানা আদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনার কয়রায় মোবাইল কোটের মাধ্যমে দুইটি ইটভাটা বন্ধ করা হয়েছে। এবং ১ টি চুল্লির মালিককে ১০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। জানা গেছে, কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টে্রট, রুলী বিশ্বাস গতকাল দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি ইটভাটা বন্ধ করা হয়। ইটভাটা দুটি হলো জায়গীরমহল গ্রামের সানাব ব্রিকস ও ঘুগরাকাটি গ্রামের মেসার্স সোহরাব ব্রিকস। এছাড়া জায়গীরমহল গ্রামের একটি ইটপোড়ানো চুল্লির কার্যক্রম বন্ধ এবং চুল্লির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক সহ ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com