বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় সয়াপ্রোটিন বিস্কুট বিতরন কার্যক্রমের উপর মত বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনা জেলার কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর ছাত্র—ছাত্রীদের স্কুল ফিডিং কর্মসুচীর আওতায় সয়াপ্রোটিন বিস্কুট বিতরন কার্যক্রমের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শরিফুল ইসলাম, খুলনা জেলা ত্রান পুর্নবাসন অফিসার মোঃ আব্দুল করিম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রশাসনিক অফিসার শরীফ শাহআলম। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা সহকারি প্রাথমিক অফিসার মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, মোঃ এবাদুল হক, মোঃ ইউনুস আলী, এস্কেন্দার আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com