বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

এফএনএস: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৮ হাজার ২৮২ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জনে। এছাড়া একই সময়ে সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৮১৬টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৪ হাজার ৮০৬টি নমুনা। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com