বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৮ হাজার ১৬ জন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। নতুন করে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৭১টি ল্যাবরেটরিতে ৪২ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময় পরীক্ষা করা হয় ৪২ হাজার ৫৬৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১০ হাজার ৭২৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জনে। সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ৮৩ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৫২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com