শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কর্মীদের দক্ষতা যাচাই বিষয়ে সৌদি-বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) কর্মীদের স্কিল ভেরিফিকেশন বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গত বুধবার সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশি কর্মীদের স্কিল ভেরিফিকেশন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশি দক্ষ/আধা দক্ষ কর্মীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করে সনদ দেওয়া হবে, সনদের মেয়াদ হবে পাঁচ বছর। এই সনদ থাকার ফলে সৌদি আরবে সংশ্লিষ্ট বিষয়ে চাকরি পাওয়া সহজ হবে এবং বেতন-ভাতাদি ও ওই বিষয়ের দক্ষতা অনুযায়ী চাকরি পাওয়া যাবে। এ সনদের মাধ্যমে একবার সৌদি আরব গেলে আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই স্কিল ভেরিফিকেশনের কাজ বাংলাদেশে করা হবে। যেসব বিষয়ে এই স্কিল ভেরিফিকেশন করা হবে তা হলো-প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার পেইন্টার, প্লাস্টারার, বিল্ডারসহ মোট ২৩টি বিষয়ে এ স্কিল ভেরিফিকেশন দেওয়া হবে। েেসৗদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চুক্তি স্বাক্ষর বিষয়ে বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর চুক্তিটি স্বাক্ষর হয়েছে, আশা করি আগামী দিনে বাংলাদেশ থেকে দক্ষ/ আধা দক্ষ আরও কর্মীরা সনদ নিয়ে সৌদি আরবে আসবে। এর ফলে সৌদি আরবে ভালো চাকরি পাওয়া সহজ হবে এবং সৌদি আরব থেকে আমাদের রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে। ঢাকায় এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের সময় বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com