রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলকাতার জার্সি গায়ে অনুশীলনে লিটন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন লিটন দাস। দলে যোগ দেওয়ার পর মঙ্গলবার প্রথমবার কলকাতার জার্সি গায়ে অনুশীলন করেছেন বাংলাদেশি এই ব্যাটার। দলে যোগ দেওয়ার আগে থেকেই লিটনকে নিয়ে বেশ উচ্ছ¡াস দেখায় কলকাতা। লিটনের সব আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে কলকাতা। লিটনের প্রথমবার অনুশীলনে যোগ দেওয়ার ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কলকাতা। সেখানে তারা লিখেছে, ‘কেকেআর রংয়ে প্রথমবার!’ দেশের খেলা শেসে আইপিএল খেলতে রোববার দেশ ছাড়েন লিটন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com