রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় ৯ সৈন্য নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : দক্ষিণ—পশ্চিম কলম্বিয়ায় একটি গাড়ি খাদে পড়ে যাওয়ায় নয়জন কলম্বিয়ান সেনা নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা গত সোমবার এ খবর জানান। বোগোটা থেকে এএফপি জানায়, নারিনো বিভাগের গভর্নর লুইস আলফোনসো এসকোবার ব্লম্ন রেডিওকে বলেন, রোববার গভীর রাতে ৩৬ জন আরোহী নিয়ে সামরিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা গভীর খাদের তলদেশে দড়ি ব্যবহার করে আহতদের কাছে পেঁৗছানোর চেষ্টা করছেন। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার রাতে সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জনকে ‘বিশেষ চিকিৎসা’ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে আটজন সৈন্য নিহত এবং ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইকুয়েডরের সীমান্তবর্তী নারিনোতে কোকেন পাচারের ঘটনায় সৈন্যরা নিরাপত্তা অভিযানে অংশ নিতে যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com