বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

এফএনএস বিদেশ: কলোম্বিয়ার দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা। দেশটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন- চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে- অতিরিক্ত গণ কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রæত হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com