বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় কলারোয়া মহিলা বিষয়ক অধিদপ্তর অফিসার্স ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, রিপোটিয়ার (রিসোর্স পারসন) হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসফিয়াতুন নাহার। প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদ ১০০ জনকে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল—১ প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com