বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শনে শিক্ষা সচিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের আওতাধীন নির্মিত চারতলা ভবনের নির্মান কাজ পর্যবেক্ষন ও পরিদর্শন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম। গতকাল শনিবার সকাল ১০টায় তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় করেন এবং পড়া লেখার মান ও শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজ নেন। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী বলেন সচিব মহোদয় কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসার নির্মিত চারতলা ভবনের নির্মাণে সকল প্রকার অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন। মাদ্রাসা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, জেলা উপজেলা পর্যায়ের প্রকৌশলীরা, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী সহ সকল শিক্ষক ও শিক্ষিকা, ছাত্র—ছাত্রীরা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com