বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ইফতার ২৯ রমজান, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর ইফতার ও দোয়া অনুষ্ঠান আগামি ২৯ রমজান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পাবলিক ইনস্টিটিউটের পাঠাগারে আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আগামি ২৯ রমজান ৩০ মার্চ কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠেয় ওই ইফতার মাহফিলে সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক আহ্বান জানিয়েছেন। প্রস্তুতি সভায় পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ—সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন ও খান মহিতুল ইসলাম সাকিক, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, পাঠাগার সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান কাকন, অর্থ সম্পাদক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা তৌহিদ হোসেন, নির্বাহী সদস্য শফিউল্লাহ, প্রভাষক লিপু, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, বদরুজ্জামান বদরু, অফিস সহায়ক নিয়াজ আহমেদ খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com