সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া পৌরসভা সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন নিলুকে গ্রেপ্তার করেছে অপারেশন ডেভিল হান্টের সদস্যরা। সোমবার সকালে কলারোয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সাবেক পৌর কাউন্সিলর নিলু (৬০) কলারোয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড ঝিকরা গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাবেক পৌর কাউন্সিলর নিলু কলারোয়া বাজারে ঘোরাফেরা করছে। পরে ডেভিল হান্টের সদস্যরা কলারোয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। কলারোয়া থানার অফিসার ইন চার্জ সামসুল আরাফিন বলেন, গ্রেপ্তার হওয়া সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com