শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ার সিংগা হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২২’ ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় স্কুল চত্বরের শহীদ মিনার পাদদেশে আড়ম্বরের মধ্য দিয়ে ফল প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রতি শিক্ষাজীবনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গনি, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য সমাজসেবক আব্দুল মাজেদ সরদার, সাবেক জিবি সদস্য ডাঃ ফজলুর রহমান, প্রভাষক ইছানুর রহমান, কবি বক্তা সমাজসেবক আয়ুব হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ময়নদ্দীন, অভিভাবক মাসুম বিল­াহ, শিশু বক্তা শিক্ষার্থী তন্ময় সরকার, আব্দুল্যাহ ও নাজিয়া ফারহীন। এ সময় উপস্থিত ছিলেন জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, আনোয়ার হোসেন, স্কুলের শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আঃ রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, আব্দুস সালাম, বদরুজ্জামান, শুভংকর মজুমদার, পলাশ হেসেন, স্টাফ সাহিদা খাতুন, ইশারুল ইসলাম সহ অসংখ্য মা ও বাবা অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ। পরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। স্কুলের প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নাজিয়া ফারহীন। প্রসঙ্গতঃ ফলাফল শেষে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে পুরস্কৃত করেন স্কুল ককর্তৃপক্ষ বিশিষ্ঠ ব্যবসায়ী অভিভাবক রায়হান কবির লাল্টু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও কাজীরহাট মারুফ লাইব্রেরীর স্বত্বাধিকারী মাসুম বিল­াহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com