সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ার ৫০০ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান পূর্তিতে রক্তযোদ্ধাদের সম্মাননা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের ৫০০ ব্যাগ স্বেচ্ছায় রক্তদান পূর্তিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারী) আয়োজিত আলোচনা সভায় রক্তযোদ্ধা সম্মেলন ও সম্মাননা দেয়া হয়। কলারোয়ার ১২টি রক্তদাতা সংগঠনের রক্তযোদ্ধাদের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের সভাপতি ফারহান আল ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন ব্রজবাকসা সম্মিলিত ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ইতালি প্রবাসী রায়হান আল বাশার। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র আহবায়ক ও কলারোয়া ব্লাড ব্যাংক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শেখ শাহজাহান আলী শাহীন, কলারোয়া ব্লাড ব্যাংক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শেখ ইউসুফ, ভোমরার স্বেচ্ছাসেবক নূর হোসেন মিলন প্রমুখ। অনুষ্ঠানে ডিসেম্বর’২০২৩ এর মাস সেরা রক্তযোদ্ধাদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com