বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় অবৈধ মবিল কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা ॥ কারখানা সিলগালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ মবিল কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে একটি টিম কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ে অবস্থিত ওই মবিল কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা গেছে, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ে সিরাজুল গাছি দর্ঘিদিন যাবৎ অবৈধ মবিল কারখানা গড়ে তুলে দেদারচ্ছে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম ওই কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই এর অনুমতি না থাকায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা কওে দেয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইএর খুলনা বিভাগের পরিদর্শক আব্দুল মান্নান।
নিবার্হী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com