বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় উপজেলা চত্ত্বরের আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালকে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা চত্ত্বরের আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালকে চুরি সংঘঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা চত্ত্বরের আবাসিক এলাকার ইছামতি আবাসিক ভবনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস সহায়ক মোস্তফার বাসায় তালা ভেঙ্গে এ চুরি সংঘঠিত হয়। ক্ষতিগ্রস্থ মোস্তফা হোসেন জানান, রোরবার সকালে তার বাসায় তালা লাগিয়ে স্ত্রীকে নিয়ে উপজেলা পরিসংখ্যান অফিসের একটি প্রকল্প অর্থ শুমারীর কাজে পৌর সদরের ঝিকরা গ্রামের যান। স্ত্রীকে রেখে ভাসায় ফিরে এসে দেখেন কে বা কারা তার বাসার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ড্রয়ারে রাখা দুইটি স্বর্ণের আংটি ও একটি গলার চেইন চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com