রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় কার্পেটিং রাস্তা নির্মানের উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ও কুশোডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন রাস্তার কার্পেটিং করণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সকালে পর্যায়ক্রমে প্রধান অতিথি হিসেবে এ সব রাস্তার কার্পেটিং করণের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু , উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আলী গাজী প্রমুখ। দীর্ঘদিন অবহেলিত রাস্তা পাকা করণের উদ্বোধন করায় এলাকাবাসীর পক্ষ থেকে এম,পি মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় এলাকার সকল নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com