বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপজেলার সকল উপকার ভোগীর জাতীয় পরিচয় পত্র আনুসাংগিক তথ্যাদি ও ছবি যাচাই পূর্বক ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও ডিলারদেরকে নিয়ে খাদ্য বান্ধব কমিটির আয়োজনে এক মতবিনিময় ও কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টার সময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহি অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ খাতুন, লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, চেয়ারম্যান আবজাল হোসেন হাবিল, চেয়ারম্যান সোহের রানা ও চেয়ারম্যান বিশাখা সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এ সময় উপজেলায় কর্মরত সকল ইউনিয়নের উদ্যেক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com