রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। রোরবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এডিবি’র অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব সাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। এ সময় উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা। এ সময় উপজেলায় অধ্যায়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে একটি করে সাইকেল দেওয়া হয় বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com