কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উৎযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ার শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে এক বর্নাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে আােচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হুমায়ুন কবির, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, সহকারী কৃষি অফিসার আবির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সরদার জিল্লুর রহমান, আজমল হোসেন বাবুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিল ডিফেন্সের সদস্য ও সূধিবৃন্দ।