সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (২২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার(১৮ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার যুগিবাড়ি নামক স্থানে যশোর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাতক্ষীরা পৌর সদরের রাজারবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ওই সময় জাকির হোসেন মোটরসাইকেল চালিয়ে কলারোয়া অভিমুখে আসছিলেন পথিমধ্যে ওই স্থানে পৌছালে মালবাহি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com