রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় দুই নারীসহ গ্রেফতার ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়,সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সোমবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিয়মিত মামলায় আসামী উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের সাহেব আলীর ছেলে ইমরুল কায়েস(২২), একই উপজেলার কোটাবাড়ি এলাকার মারুফের স্ত্রী শারমিন সুলতানা (৪০) ও জালালাবাদ গ্রামের আবু বক্করের মেয়ে মাছুরা খাতুন (৩৭) কে গ্রেফতার করেন। পরে তাদেরকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com