রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় ফ্রেন্ডস ট্যুরস এন্ড ট্রাভেলস ও কলারোয়া ট্র্যরস এন্ড ট্রাভেলস নামক দুই প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১ টার দিকে ভ্রাম্যমান আদারতের একটি টিম এ জরিমানা আদায় করেন। কলারোয়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, তার নেতৃত্বে কলারোয়া বাজারে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান পরিচালনা করা হয়। এ সময় কলারোয়া আইএফআইসি ব্যাংকের নীচের মার্কেটের পাশে অবস্থিত ফ্রেন্ডস ট্যুরস এন্ড ট্রাভেলস ও কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলসকে বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের অনুমোদন না থাকার কারণে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে তাদেরকে দুই মাসের ভিতরে লাইসেন্স না করলে প্রতিষ্ঠান সিলগালা করবেন বলেও তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির সাইফুদ্দিন (সবুজ) ও কলারোয়া থানার এএসআই রওশন আরাসহ পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com