বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় বর্ণিল আয়োজনে স্বপ্নচূড়া’র বর্ষপূর্তি উৎসব উদযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কলারোযা (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থা নানান কর্মসূচীর মধ্যদিয়ে বর্ষপূর্তি উৎসব উদযাপন করেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠ ও সংস্থার কার্যালয়ের সামনের চত্ত¡রে দিনব্যাপী ছিল নানা আয়োজন। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- এতিম বাচ্চাদের মাঝে দুপুরের খাবার বিতরণ, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ৮ দলীয় নক্-আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুরের রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীর মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ প্রফেসর মো. আবু নসর, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ বেনজির হোসেন হেলাল, সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মাওঃ ফারুক হোসেন প্রমুখ। এসময় প্রজেক্টরের মাধ্যমে সংস্থার বিগত সময়ের বিভিন্ন কার্যক্রমের ভিডিও চিত্র দেখানো হয়। আলোচনা সভা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৪ জন এমবিবিএস এবং ১ জন হোমিওপ্যাথিক চিকিৎসক মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক নারী পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা দেন। এছাড়াও ফ্রি ব্লাড টেস্ট ও ডায়াবেটিস টেস্ট করানো হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ৮ দলীয় নক্-আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। টুর্ণামেন্টে কালীগঞ্জ উপজেলা প্রশাসন চ্যাম্পিয়ন ও কলারোয়া থানা রানার্স-আপ হয়। চ্যাম্পিয়ন খেলোয়ারদ্বয় হলেন- উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জীবনবিমা কর্পোরেশনের এরিয়া ম্যানেজার সাইদুজ্জামান। রানার্স-আপ খেলোয়ারগণ হলেন- কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা, এস.আই আনোয়ার, এস.আই ইনামুল। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন- ইয়াসিন আলী, ইমামুল হোসেন, আব্দুল­াহ আল গালিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com