রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় বিজিবি অভিযানে ৩টি স্বর্ণের বার সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানেন ৩টি স্বর্ণের বার সহ ১ চোরা কারবারীকে আটক করা হয়েছে। আটক মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙ্গা গ্রামের মো: আশেদ আলী খানের পুত্র মো: মজুন খান (৪১)। ৩৩ বিজিবি সূত্রে জানাগেছে, কলারোয়া কাজীরহাট ঠাকুর বাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে হাবিলদার মো: ফারুক হোসেনের নেতৃত্বে ঝাউডাঙ্গা ক্যাম্পের চৌকস অভিযানিক দল গতকাল বিকালে ঐ এলাকায় অবস্থান নেয়। ঐ ব্যক্তিকে আটকের পর তার দেহ তল­াশী করে কাপড়ে মোড়ানো ৩টি স্বর্ণের বার উদ্ধার করে। যাহার ওজন ৩৪৯ গ্রাম মূল্য আনুমানিক ২৯ লক্ষ ৫৩ হাজার ৩২৫ টাকা। আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর পূর্বক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো: আশরাফুল হক এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com