শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ঘর বাড়ী পুড়ে ভষ্মিভুত \ আহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় এক বাড়ীতে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে পুড়ে ঘর বাড়ীসহ দুই জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহ:স্পতিবার রাত ১০ টার সময় পৌরভবন সংলগ্ন তুলশিডাঙ্গা গ্রামে। এ সময় আগুন নিভাতে যেয়ে শিশুসহ দুই জন আহত হয়েছেন। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরেজমিনে যেয়ে দেখা যায়, ওই দিন রাতে পৌরসভার সামনে ভাজা বিক্রেতা আসাদুল ইসলাম বাবুর বাড়ীতে হটাৎ আগুন দেখতে পাওয়া যায়। আকষ্মিক আগুনে বাবুর বসত ঘরের বিভিন্ন মালামাল এবং ঘর পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। আগুনে আসাদুল ইসলাম বাবু ও শিশু পুত্র তোহা(১০) সামান্য আহত হয়। তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে কাচা ঘর বাড়ীর ব্যাপক ক্ষতি গ্রস্থ হয়েছে এবং ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com