বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

কলারোয়া প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে পালনের জন্য কলারোয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে সকল কর্মসূচির উল্লেখ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ১৫ ডিসেম্বর, রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর, সোমবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত। সকাল সাড়ে ৯ টায় কলারোয়া ফুটবল ময়দানে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। জোহরের পর বা সুবিধামত সময়ে উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। সুবিধামত সময়ে হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নত মানের খাবার সরবরাহ করা। বিকেল ৩টায় ফুটবল ময়দানে প্রীতি ফুটবল খেলা ও স্লো বাইসাইকেল রেস। একই স্থানে বিকেল সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। জানা গেছে, এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে থাকছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com