সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের অভিযানে ৩৫ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ব্রজবক্স গ্রামের আব্দুস সোহবানের ছেলে হাসান সরদার (৩৭) এবং গোপিনাথপুর গ্রামের ইজাহার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২)। থানা পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ সাখায়েতুল ইসলাম ও এএসআই(নিঃ)/মোঃ বাবর আলী সঙ্গীয় অফিসার ফোর্স সহ শুক্রবার ওই সময় থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ওইসব মাদকদ্রবসহ তাদেরকে আটক করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ তাদের আটকের বিসয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com