শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারি আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ পাচারকারিকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা বারোটার দিকে স্বর্ণসহ আটক পাচারকারির নাম ফারুক হোসেন (৪২)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের কিতাব আলীর ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় ভ্যানযোগে আসা মোঃ ফারুক হোসেনকে আটক করে বিজিবি। পরবর্তীতে আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ছয়টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার মূল্য ৫৭ লাখ,৭৩ হাজার ৭৪৩ টাকা। তিনি আরো জানান, ধৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com