শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : কানাডার রাজধানী অটোয়ার কাছাকাছি রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। দূতাবাস জানিয়েছে যে, তারা নিহত ব্যক্তির পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনার পর এক্সে দেওয়া দেয়া এক পোস্টে কানাডায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছাকাছি রকল্যান্ডে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিহত ব্যক্তির পরিবারকে যতটা সম্ভব সহায়তা দিচ্ছি। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গতকাল শনিবার সকালে ক্ল্যারেন্স-রকল্যান্ড এলাকায় একজন নিহত এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি দূতাবাস যে ঘটনার কথা বলছে সেটিই কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিবিসি নিউজ জানিয়েছে, অন্টারিও প্রাদেশিক পুলিশ রকল্যান্ড এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে যে এলাকায় পুলিশের উপস্থিতি বাড়তে পারে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com