শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কার্ডধারী ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল-আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরার টিসিবি কার্ডধারী ও নিম্ন আয়ের সাধারণ মাঝে সরকার নির্ধারিত মূল্যে ওএমএস বিক্রয় কেন্দ্রে দোকান ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল সকাল ১০টায় শহরের সার্কিট হাউজ মোড়ে সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সার্কিট হাউজ মোড়ের ডিলার আয়ুব আলী মলি­ক, পৌরসভার অন্য এলাকার ডিলার মীর হাবিবুর রহমান বিটু, মোঃ আশিকুজ্জামান, মমতাজ উদ্দিন আহমেদ, শেখ আব্দুস সাফী। নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে পৌর এলাকার টিসিবি কার্ডধারী ও সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রয় করা হবে। চাল প্রতি কেজি ৩০ টাকা ও আটা প্রতি কেজি ১৮ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি। খোলা বাজারে চাল বিক্রয় করা হবে। পৌর এলাকার ৫টি পয়েন্টে ১ জন ডিলারকে ২ টন করে মোট ১০ টন চাল দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com