সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের গাঁন্ধুলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার গাঁন্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে চলে ভোট গ্রহন। পৃথক দুটি প্যানেলে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ২শ ৩ জন ভোটারের মধ্যে ১ শ ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা ব্যানবেইস ইউআইটি আরসিই এর সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত। সহকারী প্রিজাইডিং অফিসারের জামির হোসেন। এ ভোটে অভিভাবক পদে নির্বাচিত হয়েছেন বল প্রতিক নিয়ে মোঃ মোজাফফর হোসেন ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতিকে ৮৭ ভোট পেয়ে রবিউল ইসলাম ও মাছ প্রতিকে ৮১ ভোট পেয়ে আবুল বাসার নির্বাচিত হয়েছে। এছাড়া দাতা সদস্য আব্দুল্যাহ তরফদার, সংরক্ষিত মহিলা পদে আসমাউল হুসনা, শিক্ষক প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত জি এম সালাউদ্দীন (দাখিল), ইবতেদায়ী শিক্ষক শ্রেনী আব্দুল আজিজ ঢালী ও মাওঃ আকরাম হোসেন। উভয় প্যানেলের প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করেন কালিগঞ্জ থানা সহকারী উপ পরিদর্শক মফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স। স্থানীয় গনমাধ্যম কর্মীগন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদ্বয় নির্বাচন পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com