শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের তারালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরার কালিগঞ্জের তারালী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে তারালী ইউপি সদস্য স.ম আরশাদ আলীর সভাপতিত্বে ন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার মন্ডল, দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত ও জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে সাবেক আমীর ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিএম আব্দুল গফফার, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ বিল্লাহ, তারালী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর বিশ্বাস, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিত কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ^নাথ ঘোষ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা লিয়াকত আলী। তারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে ৬০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com