বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জের নলতায় ৫ তরমুজ ও ১ কাপড় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলয় বেশি দামে তরমুজ বিক্রি করার কারণে ভ্রাম্যমান আদালতে ৫তরমুজ ব্যবসায়ীর প্রত্যেককে ১হাজার টাকা মোট ৫হাজার টাকা জরিমানা কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে করা হয়েছে। অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের কারণে গ্রীষ্মকালীন সুস্বাদু ফল তরমুজ ছিল সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিষয়টি জানার পর তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে গতকাল সোমবার সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। অভিযান পরিচালনাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিজান পরিচালনা করে তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার কারণে সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাধারণ ক্রেতারা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলী নলতা মোবারকনগর বাজারের শতরূপা বস্ত্রালয়ে অনেক বেশী দামে পোশাক বিক্রি করার অপরাধে মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com